আমার ভালোলাগা
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা

আমি মাথা দোলাতে দোলাতে তোমার শহরে যাবো,
আমি বেসুরো গলায় সুর জড়িয়ে তোমায় গান শোনাবো!
তোমার চুলে ফুল পরিয়ে পাগল প্রেমিক হবো,
গিটারহীনতার আক্ষেপে দিন কাটাবো!
আমি অচেনা শহরের পথেঘাটে তোমায় খুঁজবো,
সত্য ভালোবাসাকে অস্বীকার করে মজা লুটবো!
আমি ভীষণ সুখী হয়েও ভালো নেই বলবো,
আমি মায়ায় জড়িয়ে তোমার গন্ধে মুগ্ধ থাকবো!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।