আমি হবো
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা

তোমার জন্য শ্রাবণ মেঘে
আমি রৌদ্র ছায়া হবো,
কপালের ঘাম হয়ে
তোমায় একটু ছুঁয়ে দেবো।
তোমার জন্য বর্ষা মাখা কদম বৃষ্টি হবো,
ভালোবাসার স্বপ্নচূড়ায় তোমায় এঁকে নেবো।
তোমার জন্য তোমার চুলের খোপা হয়ে যাবো,
অন্ধকারে তোমার চোঁখের আলো আমি হবো।
তোমার জন্য মনটা আমার তোমার করে দেবো,
চুপিসারে তোমায় আমি আপন করে নেবো।
তোমার জন্য তোমার চোঁখের রাঙা কাজল হবো,
তোমার গালের ছোট্ট টোলে লুকিয়ে আমি রবো।
তোমার জন্য হবো আমি পথের ধুলো-বালি,
প্রতিক্ষণে হবো তোমার পথচলার সঙ্গী।
তোমার জন্য নীলান্তি গো পাগল আমি হবো,
পাগল বেশে সারা জীবন ভালোবেসে যাবো।
তোমার জন্য ঝুম রাতে চাঁদ আমি হবো,
ঘুম শরীরে তোমায় আলো আমি দেবো।
তোমার জন্য ব্যস্ত শহর
আমার করে নেবো,
কংক্রিটের দেয়ালে দেয়ালে
তোমায় খুঁজে নেবো।
সত্যি বলছি তোমার জন্য
করবো আকাশ চুরি,
মন আকাশে তোমায় নিয়ে
গড়বো সুখের বাড়ি।
সত্যি বলছি নীলান্তি তোমাকে অনেক ভালোবাসি.!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026