ঋতুভেদে ভালোবাসা
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা

নীলান্তি অামি তোমায় সাত ঋতুতে সাত রকম করে ভালোবাসতে চাই-
গ্রীষ্মের কড়া রোদময় তপ্ত দুপুরে তুমি যখন ক্নান্ত হয়ে যাবে, যখন তোমার গালে মুখে শিশির কণার মত ঘাম জমে যাবে তখন অামি তোমার ভালোবাসার রুমাল হবো। দক্ষিণা বাতাসে তোমার গা জুড়িয়ে দিবো। বৃক্ষের ছাড়া হয়ে তোমায় কোমল প্রশান্তি দিবো। অারো হবো লেবুর জল। যা তোমার শুকনো গলা ভিজিয়ে দিবে।
.
বর্ষার হাটুসমান পানিতে যখন পথ-ঘাট তলিয়ে যাবে তখন অামি তোমার ভালোবাসার নৌকো হয়ে তোমায় গন্তব্যে পৌছে দিবো। ছাতা হয়ে তোমায় রক্ষা করবো বৃষ্টির প্রবাহমান জলধারা থেকে।
.
শরৎ এ অামি হবো তোমার ভালোবাসার অাকাশের উড়ে যাওয়া খন্ড খন্ড মেঘ।এনে দিবো তোমার হাতে শিশির ভেজা শাপলা, শিউলি কিংবা তুমি চাইলে অাকাশী। অতঃপর মাতিয়ে রাখবো বাহারি ফুলের মিষ্টি মনোমুগ্ধকর গন্ধে সারাবেলা।
.
হেমন্তে অামি হবো তোমার পাকা ধান। দোল খাবো তোমার ভালোবাসার জমিনে। পাকা ধানের মিষ্টি গন্ধে তোমায় ব্যাকুল করে তুলবো।
.
কনকনে শীতে অামি হবো তোমার ভালোবাসার উষ্ম চাদর। অাগলে রাখবো তোমায় পরম যত্নে। এনে দিবো তোমায় ভোরবেলায় খেজুর গাছের রসের হাড়ি। কিংবা গৃহবধুর কোমল হাতে সদ্য বানানো উত্তপ্ত ভাপা পিঠা। শীতের অত্যাচারে বৃক্ষগুলো যখন পাতাশুন্য হয়ে মীতপ্রায় হয়ে যাবে তখন অামি অামার ভালোবাসা দিয়ে তোমার শখের বাগানের বৃক্ষের নতুন পাতা হবো।
.
বসন্তে অামি কোকিল হয়ে ভোরবেলায় অামার বেসুরা গলায় সুর জড়িয়ে তোমায় গান শুনাবো। বসন্তের অাগমনে অামি তোমার ভালোবাসার বাগান সাজিয়ে দিবো সবুজ পাতা অার রং বিরঙ্গের বাহারি ফুলের সমারোহ দিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।