পাগলের পাগলামি
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
তোমাকে নিয়ে লিখতে গেলেই মানুষ আমাকে পাগল বলে!
বলে এই ছেলে পাগল হয়ে গেছে,
পুরোপুরি পাগল হয়ে গেছে।
হ্যাঁ আমি পাগল।
তোমাকে দেখার পর হাজারো ইচ্ছে গুলো পাগলের মতো উড়ে বেড়াই!
ইচ্ছেরা পাগলের মত করে বলে আমি আগে প্রকাশ করবো, তো কেও বলে আমি আগে!
তারা কেন এতো পাগলের মতো করে জানো!
কারণ তারা বন্দী থাকে মনের জেলখানাতে।
তাদের নাকি অন্য কাউকে দেখার ইচ্ছে নেই -বা করে না।
শুধু তোমাকে দেখতেই তাদের ইচ্ছে গুলো তাধিন তাধিন নাচতে থাকে।
আর আমিও তাদের পাগলামি দেখতে থাকি,
তাদের সব ইচ্ছে গুলো একটা একটা করে শুনতে থাকি।
শুনতে শুনতে কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যাই সে দিকে আমার কোন খেয়ালী থাকে না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।