অবুঝ বালিকা
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা

মাঝে মাঝে তুই অনেকটা আপন,
মাঝে মাঝে অনেক দূরের কেউ।
জানিস তো ?
অভিমান আর অবহেলারা কখনও
এক ছাদের নিচে থাকতে পারে না,
আর আমি ততটাই অভিমানী
ঠিক যতটা তোর অবহেলা।
তাই নাক ফুলিয়ে হয়ত বলতে পারি নিমেষেই-
ঠিক আছে সব ! ও কিছু নয় ।
সত্যিকার অর্থেই সত্যিটা কি কখনই জানতে চাস নি,
বা চাইবা না বলেই আজীবন তুই অবুঝ বালিকা
হয়েই রইলি বুঝ বালিকা আর হতে পারলি না ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।