আমি জানিনা কিভাবে ভালোবাসতে হয়
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
আমি জানিনা কিভাবে ভালোবাসতে হয়,
জানিনা কেমন করে বলতে হয়-
"ভালোবাসি বড্ড বেশি"।
ক'তোড়া গোলাপ দিলে ভালোবাসা হয় আমি জানিনা,
তবুও ইচ্ছে হয় কাউকে খুব ভালোবাসতে।।
অন্দরের কতটুকু গভীর থেকে কাউকে অনুভব করলে,
কতটা রাতে কাউকে স্বপ্নে দেখে তার তরে ঘুম হারালে।
অথবা কতটা সময় কল্পনায় কাউকে আঁকলে আর মনের চাঁদরে জড়ালে,
অথবা কতটা শিহরণে তার স্পর্শ পেলে তাকে ভালোবাসা বলে আমি জানিনা।।
ঠিক কতবার কতটুকু সময় কারো দিকে অপলক তাকিয়ে থাকলে,
কাউকে ভেবে কতটা যাতনায় পুড়ে কতটা কান্নায় নিজেকে ভাসালে।
কতটা দিন কতটা প্রহর কারো চিন্তায় মগ্ন থাকলে,
অথবা কতটা জনম কারো অপেক্ষায় থাকলে তাকে ভালোবাসা বলে আমি জানিনা।।
কতটা পথ কারো হাত ধরে হাঁটলে তাকে কাছে আসা বলে,
কারো জন্যে কতটা জীবনের সুখ বিসর্জন দিলে অথবা কতবার নতুন করে জন্ম নিলে।
কাউকে ঠিক কিভাবে চাইলে আর কিভাবে সাঁজাতে পারলে,
তাকে ভালোবাসা বলে আমি তার কিছু মাত্রই জানিনা।।
আমি জানিনা কারো ভালোবাসা কিভাবে পেতে হয় কিভাবেইবা ভালোবাসা দিতে হয়,
তবুও কেন জানি খুব ইচ্ছে হয় কারো ভালোবাসা পেতে খুব যতনে ভালোবাসতে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।