সেরা মানুষ
- উত্তম চক্রবর্তী
মানুষ আজি নেই মানুষে হৃদয়হীনা হলো,
ভালোবাসার বন্ধনেতে আসবে কবে বলো?
কঠিন যুগে খারাপ খেলা চলছে সবে মিশে,
মানুষ যেন মানুষ খেকো অমানুষের বেশে।
দু'দিনের এ দুনিয়াদারি খেলছি মোরা এসে,
প্রাণটা গেলে সাংগ হবে সকল খেলা শেষে।
স্নেহ দিয়ে মমতা দিয়ে উঠুক সবে ভরে,
ধন্য হোক জগত তবে একে অপরে তরে।
মানুষ হয়ে সবার পাশে থাকাটা ভালো তবে,
বিপদে সুখে সবার সাথে কাঁধ মিলাতে হবে।
সেরা মানুষ তারাই হবে উপকারে যে আসে,
জগতে তারা মহান হবে বিধাতার এ দাসে।
তাং - ০১/১২/১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।