প্রেম ও বিয়ে
- উত্তম চক্রবর্তী

ফেইসবুকে বন্ধু হল মেসেঞ্জারে কথা,
গল্পে প্রেমে মজলো তাতে দুই বছরে যথা।


মেয়েটি থাকে এই দেশেতে ছেলে অন্য দেশে,
রাতে তাদের কথা ও হতো ভিডিও কলে শেষে।


পরিবারের সবাই রাজি দুই পক্ষে সবে,
এখন শুধু দেখার পালা পরিবারের তবে।


তাইতো মেয়ে রওনা দিল ছেলের কাছে যাবে,
ছেলেপক্ষ মেয়েপক্ষ আলাপ তবে হবে।


এবার তাই বিয়ের দিকে ঠিক করেছে যাবে,
আনন্দেতে আত্মহারা প্রেম ও বিয়ে হবে।


বিয়ের পরে ছেলে আসল মেয়ের দেশে তবে,
আদর করে আপ্যায়নে বরণ করে সবে।


তাং - ০২/১২/১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।