টিপ
- বিচিত্র বিশ্বাস নীল

--বাহ! টিপটায় কিন্তু দারুণ মানিয়েছে।
- ঢপ দিচ্ছেন?
-- আরে না সত্যি বলছি। আচ্ছা বাসায় গিয়ে কি টিপটা ফেলে দিবেন?
- কেন বলুন তো?
-- না মানে বলতে চাচ্ছিলাম টিপ টা দিবেন আমায়?
- আপনি কি করবেন টিপ দিয়ে!!!
-- যাই করি দিবেন কিনা বলুন।
- আচ্ছা দিবো, খুশি???
কিছুদিন পর
শাড়িতে কিন্তু ভীষণ ভালো লাগছে আপনাকে।
--তাই?
-হ্যা, কিন্তু কি যেন একটা নেই নেই লাগছে!
--কি নেই!?!
-কাজল, চুড়ি, কানের দুল, পায়েল সবই তো ঠিক আছে কিন্তু....... হ্যা টিপ নেই কেন কপালে!!
-- এই যাহ! পড়তেই ভুলে গেছি। বাজে লাগছে দেখতে তাইনা?
- উমমম! সেদিনের টিপ টা আছে আমার কাছে যদি কিছু মনে না করেন.......
--থাক ভণিতা করতে হবে না। কপালের মাঝ বরাবর পড়াতে হবে কিন্তু ...!!
(অণুগল্প)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।