প্রেমিক হবো
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
এক চৈত্রের দুপুরে আসবি তুই,
শত ছায়াপথ মাড়িয়ে, আকাশের নীল জড়িয়ে!
হবো খুন তোর নীলে
অমরত্বকে পাশে সরিয়ে!
তোর প্রেমে শহীদ হবার প্রতিজ্ঞায়!
জানিস, আমি খুব আগ্রহে অপেক্ষায় থাকবো বসে।
সব দোষ তোর, বেঁধেছিস কেন এ মায়ায়?
মৃত্যুর ওপারে বাঁধা ডিঙি নৌকায় বসে তুই, নিয়ে হাতে বাঁশের বাঁশি,
আমি সেদিন আরো একবার প্রেমিক হবো!
শত সহস্র শতাব্দী পেরিয়ে সেদিন, সুখের ব্যথা নিয়ে বুকে,
বলবো বলে-
প্রিয়তমা আজো ভালোবাসি তোকে!
বড্ড বেশি ভালবাসি.!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।