লুকোচুরি ভালবাসা
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা

প্রিয়তমা,
বিয়ের পর আমাদের প্রথম বাড়িটা হবে ছেঁড়া দ্বীপের ওপর দোচলা কাঠের তৈরী।
যার একটাই কামরা যদিও কোন ছাদ থাকবে না।
বিয়ের পর আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে আচমকা সবার চোঁখে ধুলো দিয়ে লুকোচুরি করে চলে যাবো সেই বাড়িতে।
সে রাতটা ঘরের ভেতর দুজনা পাশাপাশি শুয়ে জ্যোৎস্না দেখবো।
কিগো মনে থাকবে তো.??
ও আর শোন-
বাড়ির নাম রেখেছি "লুকোচুরি ভালোবাসা".!!
নাকি তোমার অন্য কোন পছন্দ আছে.??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।