ভেজা চুল ও তোয়াল
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
স্নান শেষে ভেজা কাপড় মেলে দাও বারান্দায়।
ভেজা চুলে বেঁধে রাখা তোয়ালটা দেখে বড় বেশি হিংসেই হয় আমার।
ভাগ্যিস তোয়ালটার ঘ্রান নেওয়ার ক্ষমতা নেই।
আমি আবার কোন প্রতিদ্বন্দ্বী বাড়াতে চাইনা প্রেমে.!
ভেজা কাপড় থেকে একটা সুবাস আসে,
কেনো তুমি তাকাও না এদিকে.?
দীর্ঘচুল তো অনেক দেখি,
শুধুই দেখিনা তোমার মায়াবী নির্মিলিত আঁখি।
বলনা কবে শাড়ি মেলে দিবে আমারো উঠোনে.?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।