ফিরে যেন আসি
- বেঞ্জিন বেঞ্জয়েট
যদি থেমে যায় জীবনের গান
............... যদি নেমে আসে কোন তুফান ,
প্রকৃতি যাহা করেছে দান ,
............ আমি পারবো কি দিতে প্রতিদান ?
যদি না পারি কোন কিছু দিতে ,
............... রেখ'না ক্রোধ কিছুই স্মৃতিতে,
ছিলাম তোমাদের সিঁথিতে ,
.........থাকি যেন চিরকাল এই প্রকৃতিতে ।
তোমাদের অন্তরে মিশে
... ... কিংবা আকাশে থাকে যে মেঘ ভেসে
কিংবা মুক্ত বিহঙ্গের বেশে ,
... ... ... কিংবা রাখালের এক পাল মেষে ।
কেটে দিলাম যত কাল ,
.........দেখে গেলাম শুধু আকালের আকাল,
মাকাল আর মাকাল ,
......আমার মতো কারো যেন হয়না কপাল ।
এই কপালের ছিল না চাকা ,
... ...... অচল পয়সা বেশে থেকেছে একা ,
যেথায় গিয়েছে দেখেছে ফাঁকা ,
...... ...সময়ে অসময়ে কালো মেঘে ঢাকা ।
পায়নি এ কপাল কুসুম পরশিত,
... ... ... ...পায়নি স্নায়ুতে স্নায়ু জাগা হরষিত ,
হয়নি এ রুক্ষ হৃদয় সিক্ত সরসিত ,
... ... ... রয়নি এই হৃদে কারো প্রণয় সঞ্চিত ।
রক্তের ন্যায় শুধুই থেকেছে লাল বর্ণে
... ...... বিষাদের উলুধ্বনি থেকেছে এ কর্ণে ,
শুধুই দেখেছি আঁধার ঘূর্ণনে ,
... ...হৃদয়ের দগ্ধতা দেখেছি জীবনের বিচূর্ণে ।
যতই বেদনায় ব্যাথিতে জীবন ভারাক্রান্ত
তবু এতোটুকুও নই আমি বিচ্যুত বিভ্রান্ত ।
আমি ভালোবাসি মাগো , বড় ভালোবাসি ...
তোমার চরণের ভরণ করিতে ফিরে যেন আসি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।