কেশকাব্য ২
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা

তোমার চুলে কালোর মাঝে হালকা বাদামি,
সে চুলেরই প্রেমে পড়ি বারংবার আমি।

যখন চুলে খোপা বাঁধো
সাথে থাকে গোলাপ,
মিথ্যে বাহানায় চুলের সাথে
করি আমি আলাপ।

তুমি যখন কথায় ব্যস্ত,
আমি তখন চুলের গন্ধে শান্ত।
তুমি বুঝে ছুটে যাও বারান্দার পানে,
আমি তোমায় জড়িয়ে ধরি সেই চুলেরই টানে।

অফিস থেকে ফিরেই আমি তোমার আশায় থাকি।
আমি যে ক্লান্ত, হতে চাই শান্ত-
যখন তোমার চুলের গন্ধে আমি মাতিবো।

যখন তোমার চুল ভেজা
আমার তখন তোয়াল সাঁজা।
মুছে দিবো যত্ন করে,
তেল দিয়ে দিবো চুপটি করে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।