জলাঞ্জলি
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
পুষ্প হাতে নদীর ঘাটে,
কে গো তুমি রূপবতী?
আঁচল ছেড়ে ঘাটে বসে
হাসছো যেনো নয়ন কলি.!
উঠতে রবি পড়তে বিকেল
তোমায় দেখে হাসে,
চাঁদের মেয়ে জ্যোৎস্না তুমি
সব দেবতাই আসে.!
দীঘির জলে সূর্য হাসে
গঙ্গা দেবী কাঁদে,
তুমি হাসো দূর্গা দেবী
শঙ্খ কেমন বাঁজে.!
উলুধ্বনি দিচ্ছো মুখে
গঙ্গা প্রনাম করে,
কাশের তালে বাদ্য বাঁজে
দাওনা আঁচল তুলে.!
জলে দাও জলাঞ্জলি,
পুষ্প সমার্পন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।