একদিন বিদায়
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা

একদিন যাবো আমি তোমার শহরে,
কড়া নেড়ে জানাবো বিদায়!
নিদ্রামগ্ন তুমি তবুও জানবেনা হয়তো!
তারপর চলে যাবে বহুদিন।
কালো চুলের অপ্সরী তুমি
সাদা চুলে জানবে হয়তো একদিন-
তোমার একসময়ের সেই মনপাখিটা
উড়াল দিয়ে গেছে
না ফেরার ভুবনে বহুদিন আগে.!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।