আবার যেদিন দেখা হবে
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
তুমি আমি দেখবো আকাশ,
গুনবো তারা।
কোন তারাতে তুমি আকুল
কোন তারাতে আমি,
তারায় তারায় রাঙ্গীয়ে নিবো
তোমার আমার জীবন দু'টো।
আকাশ কোণে এক ফালি চাঁদ
দেখবো দু'জন এক নয়নে,
তুমি আমি চন্দ্র তারা
হলে হবো না হয় সেদিন দিশেহারা।
.
আবার যে দিন দেখা হবে তোমার আমার,
এক নয়নে দেখবো দু'জন,
বুকের ভিতর কোন সে আগুন
জ্বলছে বারে কিসের তরে,
কার বিহনে সারাটা দিন একলা লাগে,
কেনো আমার ঘুম আসে না,
রাত কাটে না দিন কাটে না,
চোখের জলেই মিলিয়ে নিবো
তোমার আমার মান আভিমান।
ঠিক আবার যেদিন দেখা হবে তোমার আমার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।