মালিন্যের আবিষ্কার
- বেঞ্জিন বেঞ্জয়েট
তোমার পছন্দ নীলের নীলাম্বর , আমার পছন্দ লাল ,
তোমার থেকেছে গভীরের সুখ, আমার দুঃখ চিরকাল ।
বেদনার রঙ লালে জর্জরিত, হৃদয়ে আমার রক্তক্ষরণ ,
বেদনার বিষে জ্বালাতন শির বিবশে থেকেছে এই চরণ ।
বন্ধুত্ব সেতো সবুজ প্রান্তর যেখানে কেবলই শ্যামলতা ,
সেখানে সুখের জয়গান শুনি বিষাদের দেখেছি নীরবতা ।
অযুত বাক্য বিনিময়ে হয় বন্ধুর হৃদয়ে বন্ধুর অবতার ,
একটা কথা'ই যথেষ্ট দেখেছি বন্ধুর বন্ধন ভেঙে যাবার ।
বন্ধু হয়ে বন্ধুর থাকিতে মনটাকে আগেই গড়িতে হয় ,
মনের পরেই মুখটাকে হায় গড়িতে হয় বড় মধুময় ।
তবে বলি শোন সবে তারই এক ইতি কথা ...
যৌবন আসিলে ধড়ে বেড়ে যায় অন্তরে বড় উদারতা ।
প্রণয়ের তরে মন ব্যাকুলতায় কাটে সন্তরণ অকারণে ,
মানে না মন অবেলায় প্রস্থান, না শুনি গুরুজনের বারণ ।
একবার পশ্চিমে ফের ঘরে ফেরা , ফের বেরোয় পূবে ,
দিনভর চৌকসে যেথাসেথা, ঘরে ফেরা বেলা গেলে ডুবে ।
ঘরে বসে ভাবে মন তমুকের মেয়েটা সুন্দরী মিষ্টি হাসে ,
তার সনেই প্রেমে পড়ি, তবেই মনটাতে সুখ ফিরে আসে ।
শুরু হয় অপেক্ষা তার পথ চাওয়া ইতিউতি দুরহ গহনে ,
ঠিক মিলে যাবে সিনান ঘাটে এতটা লগ্নে অবগাহনে ।
নিযুত প্রহর কেটে হেঁটে হেঁটে দেওয়া এক প্রেমের দলিল ,
ঘরে ফেরা পুলকে রাতে পড়ার টেবিলে আনন্দের সলীল ।
শুরু হয় বিকৃত মস্তিষ্কে প্রেমের জীবন প্রেমের পথ চলা ,
পড়ার টেবিলে প্রেমপত্র লেখা, বাবা আসিলে পড়ার ছলা ।
দীর্ঘকাল কেটে যায় এসে যায় ক্রিকেট বিশ্বকাপ খেলা ,
কোন দলের কে ঠেশকারী তাহাই বলে কাটছিল বেলা ।
যার যার ভালো লাগা হলে ইচ্ছেমনের চাওয়া ...
শুরু হল বিপক্ষের দোষ ত্রুটি আর গীবত গাওয়া ।
এক কথা দুই কথা , কথাতেই হল মালিন্যের আবিষ্কার ,
যুগের ভালোবাসা মৃত্তিকার সাথে মিশে হল একাকার ।
মাঝে গেছে যে সময় , পাইনি আর ফিরে ...,
নিজের অজান্তে জীবনটা গেছে নর্দমায় ধীরে ধীরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।