দোয়েল পাখির ঠোঁট
- বিচিত্র বিশ্বাস নীল

আমি দেখছি?
আর কেউ দেখে না?
বুঝি দেখে না তারে আমার মতো কেউ একজন নেই।
তাই বারবার আমার চোঁখে পড়ে তার পুড়াবুক।
ওই শেওলাভরা পুকুর ধাটে কেউ বসে না মরা গাছের তলে, অপেক্ষার প্রহর গুনে শুকিয়ে গেছে বুক, আমার মতো আমিই শুধু বসি ছায়াবিহীন ওই ঘাটে লুকিয়ে রেখে দুখ।
আর বোবা মাছের দলে ছটফটিয়ে কাতর বুকটা দিয়ে সাতার কাটে ওই যে কালো মাছটি তার করুন চোঁখে আমিই রাখি চোঁখ বুঝি কেউ দেখে না আর দুখ।।
এই বিশাল ধরার মাঝে কে খুজে যে কারে? এই হতাশায় একলা বসে শিষ দিয়ে যায় দোয়েল পাখির ঠোঁট।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।