মৃত্যুর পরাজয়
- বেঞ্জিন বেঞ্জয়েট

এতদিন শুধু জীবনের পরাজয়ের কথা শুনে এসেছি ,
আজ হঠাত মৃত্যুর পরাজয়ের কথা শুনে অবাকই হলুম ।
শুনশান পরিবেশ , সময়টা নিবিড়তায় কেটে যাচ্ছিল ।
হঠাত করেই মৃত্যুর আগমন... মারাত্মক চেহারা নিয়ে ।
এসেই চোখের উপর এক ফালি এলুমিনিয়ামের আঘাত ।
সে কি কায়দায় আঘাত রে বাবা... রক্তিম আঘাত ।
মৃত্যু হয়তো ভালো করেই জানে ...
শরীরের উন্নতম অঙ্গ হল চোখ । বুঝলুম সে সেয়ানাও বটে ।
কিন্তু তাতে কি ? জীবন তো সুঠাম আর নাদুসনুদুস ছিল ।
শুরু হল জীবন আর মৃত্যুর ধ্বস্তাধস্তি আর কামড়াকামড়ি ।
জীবনের হুঙ্কারে মৃত্যুটা একটু ভয়ই পেয়েছিল ... ঃ লুল ।
তাহা বুঝতে কাহারো এটুকুও অসুবিধা হয়নি ।
পানির অপর নাম জীবন , ছোটকাল থেকেই শুনে এসেছি ।
আজ তার বাস্তবতা দেখে অবাক না হয়ে পারেনি কেউ ।
খুব জলদী করেই পানিটা জীবনের পাশে এসে দাঁড়ালো ।
যতদূর পারলো পানিটা জীবনকে সহায়তা করলো ।
জীবনটা মুখ ফিরে তাকাতেই মৃত্যুটা ভয়ে পালিয়ে গেলো ।
যে ভয়টা সে পেয়েছে দুই যুগেও আর ধারেকাছে আসবে না ।
একেবারে নিশ্চয়তা দিতে পারিনা কারণ মৃত্যু তো লজ্জাছাড়া ।
লাথি গুঁতা খেলেও কুকুরের মতো বারংবার ফিরে আসে ।
তবু যাই হোক ... মৃত্যুর পরাজয়ে আজ সত্যি উৎফুল্লিত ।
আর জীবনের জয়েও কম উৎফুল্লিত নয় ...জয় জীবন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026