সাথী হোক সবাই সবার
- বেঞ্জিন বেঞ্জয়েট

দিন কেটে যায় দিনের মতো করে
রাত্রি কাটে তার আপন গতিতে ...,
সূর্য চন্দ্র পৃথিবী চলে তার পথ ধরে
পারে না কাউকে কিছুতেই রোধিতে ।

থেমে নেই কিছুই, কারো প্রতীক্ষায়
কারো তরে কেউ থাকেনা পথ চেয়ে ...,
আমার প্রহর কাটে বিরহ বেদনায়
ধরণী হতে বুক ভাঙা কষ্ট পেয়ে ।

নিঝুম রাত্রিতে পথধারে একেলা বসে
কষ্টকে ভাসিয়ে দেই প্রকৃতির কাছে ...,
ধ্রুবতারা হতে বেদনার রশ্মিছটা এসে
আমার অন্তরে বসে মর্মে মর্মে নাচে ।

ভাবি আমি সর্বহারা, সত্য তাহা নহে
আমিও কারো সাথী আপনার অজান্তে ,
নদীর সাথী সাগর তাই সদাই চলে বহে
কষ্টের পরিমাণ হয়তো লাঘবে আনতে ।

সাথী হোক সবাই সবার, থাকেনা যেন
সর্বহারা হয়ে কেহ এই নিষ্ঠুর ধরায় ...,
সুখ তুমি সুখের পায়রাকেই চেনো
দুঃখটা স্থান পাক দুঃখভরা ধ্রুবতারায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026