বিধানের সাথে চুকবে সব
- বেঞ্জিন বেঞ্জয়েট

অন্তর থেকে চিনেছি যারে জেনেছি যারে ,
ভুল ভাবে জানা হয়েছে তারে ...
তা ছিল আমার দোষ ... ;
যারে মনের খবর দিতে পারিনি কোনকালে ,
রাখিছি কেন তারে সমান্তরালে ...?
মানবে না সেতো পোষ ।

অন্তরের চাওয়াটা আর হয়নি আলোকপাত,
অদৃশ্যে তাহা হয়েছে নিপাত ...
হয়নি জানা ষোলআনা ...;
পাইনি তাই চাওয়ার সাথে পাওয়ার মিল ,
থেকেছে ক্রোশ দুরত্ব অমিল ...
এতটা পর হল আজ জানা ।

কষ্ট'টা স্বাভাবিক ভাবেই অস্বাভাবিক লাগে,
যে স্বপ্ন'টা ছিল কিয়দ আগে ,
এখন তাহা কাফনে মোড়া ...;
যে ভালোবাসার হয়নি আগে বহিঃপ্রকাশ ,
প্রকাশ করেই লাগে যেন সর্বনাশ ,
অন্তর যে তার একজোড়া ।

প্রেমটা গোপনে লালন করা বড় বোকামি ,
প্রেমের দাতা সে অন্তর্যামী ... ,
অন্তর তাহার বাহক ...;
যার হৃদে এই প্রেম অজান্তেই করে ভর ,
মনেতে সে কেটে যায় আঁচড় ...,
গোপন রাখা বেদনাদায়ক ।

যার প্রতি আসে প্রেম প্রকাশ্যে করো উচ্চারণ ,
সে প্রেমের হোক সম্প্রসারণ... ,
পেতেও পারো দান অবয়ব ...;
মিলন সেতো তোমার লেখা বিধির বিধানে ,
প্রেম সত্যি বিধি স্বয়ং আনে ...,
বিধানের সাথে চুকবে সব ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026