দুটি কবিতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

(১)
চৈত্রের শেষ প্রহরের গান
..................... ... ... বিদায় তোমাকে বিদায় ,
বসন্তে যাহা করিলে দান ,
.................... ... ... মন তার প্রতিধ্বনি পায় ।
চাহেনা এই মন বিদায় সম্ভাষণ
........................ ...মন চাহে বুকে বেঁধে রাখি ,
তবু বিদায়ের মাল্য করো বরণ
... ... ... তবু থেমে যায় কোকিলের ডাকাডাকি ।
ম্লান হয়ে যায় প্রত্যাশিত সব
... ... ... ... ... ...আদ্র হয়ে আসে নয়নের পাতা ,
থেমে যায় সব জীবনের কলরব
... ... ... ... ... ... ... বুকেতে জমে সহস্র ব্যাথা ।

(২)
এসো হে বৈশাখ স্বাগতম তোমায়
............... ... ... ... খুলে রেখেছি দখিণা দুয়ার ,
তোমাকে কাঁঠালের শুভেচ্ছা জানাই
... ... ... ... ... ... ... মনেতে বহে হরষ জোয়ার ।
ব্যাকুল মন চেয়ে রহে তোমার পানে
... ... ... ... ... ... ... অপ্রত্যাশিত আশা নিয়ে ,
ফিরে দিবে আমার জীবনের মানে
... ... ... ... ... ...তোমার সব উজাড় করে দিয়ে ।
ফলে ফলে ভরে দিবে প্রকৃতির সাজ
... ... ... ... ... ... আমসত্ত্ব দুলে দিবে দুধভাতে ,
তোমার সর্বনাশী কালবৈশাখীতে নারাজ
... ... ... ... তুলে দিবে অযুত ভরসা শূন্যহাতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026