আমি এক দুর্ভিক্ষের কবি
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি এক দুর্ভিক্ষের কবি ...
আসেনা প্রভাত মোর, হয়না দেখা রক্তিম রবি ।
দিকে দিকে আমি দেখি শুধু মরু প্রান্তর রুক্ষ জগৎ ,
ধূধূ মরীচিকা তপ্ত তেপান্তর শূন্যে উড়ায় ভবের ভবিষ্যৎ ।
দেখি দিবালোকে কপোল-চিবুকে শিয়াল শকুনের টানটানি ,
হায়েনার উলঙ্গ কীর্তন, জগতের চক্ষুঠুলীতে দেখি পড়া ছানি ।

এখানে রাত্রি নামে বারোমাস ...
দিকে দিকে দেখি শুধু প্রীতি বন্ধনের সর্বনাশ ।
দেখি বজ্র নিনাদে মানব রক্তে দানবের হলি খেলা ,
সগর্বে দেখি হীনের প্রতি রাক্ষুসের থাবা, পায়ের ঠেলা ।
দেখি জোনাকের নিস্তব্ধতা ডাহুকের শোককাঁদ বাঁশঝাড়ে ,
ভূতের দেখি বেহায়া জগাকীর্তন লীলা যতটুক যত দূর পারে ।

এখানে জনে জনে মণে মণে দীর্ঘশ্বাস ...,
বাতাসের সনে ভেসে বেড়ায় ঠায় পাবার নাই আশ ।
দেখি সাইক্লোন সিডরে ডালে ডালে জ্বলে ওঠে দাবানল ,
দেখি সব সুরের বিলীনটা অসুরের দেখি পুরো রাজ্য দখল ।
দিবালোকে দেখি গণধর্ষণ, স্নান সাড়া দেখি ঝর্ণার স্বাদুজলে ,
দেখি এখানে হীনের বক্ষে মাটিচাপা আর লক্ষ যন্ত্রণার কবলে ।

দেখি মায়ের ভাসা ওই লোনা দারণে ,
মায়ের বুকে রক্তক্ষরণ কারণে অকারণে ।
পিতার দেখেছি নীরব ক্রন্দনে বুক ভাসা রোনাজারি ,
মানবতা আর ন্যায্য হিস্যা রেখে যায় কালে কালে জারি ।
আশা রাখে বুকে পায় না কিছুই তবু নয়নে দেখি চাহনি করুণ ,
বুক ভাঙ্গে তার যুগান্ত ধরি হিস্যার কোন কিছুই না পাওয়ার দরুন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026