হল না নেওয়া বুকের 'পরে
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভালোবাসা আমারে নিতে জানলো না
আমিও শিখিনী কদর তার ... ,
আমার তরে কিছু প্রেম সে আনলো না
রুদ্ধ রইলো প্রণয় দ্বার ।

ভালোবাসা আমার ম্লান নক্ষত্রের রশ্মি
আঁধারেই পড়ে থাকে একা ...,
বাঁধ সাধে জ্যোৎস্না মাখা রজনীর শশী
হয়নি তাই নিভৃতে তার দেখা ।

আমি বলি ওগো প্রেম ভালোবাসি তোরে
ধন্য হও প্রেমটুকু মোর পেয়ে ...,
আনমনে অবহেলে বলেছিলে তুমি জোরে
তুমি নাকি মা'র আদরের মেয়ে ।

জেনেছিলুম বুঝেছিলুম আমার আদরখানি
স্পর্শ করেনি তোমার হৃদয় ,
ঝরেছিল নয়নে ব্যাথা বেদনার লোনাপানি
ধরণী হয়েছিল আচ্ছন্নময় ।

বুঝেছিলুম আমার আদর সোহাগ পারবেনা
জয় করতে মন'টি তোমার ...,
আমার আদর সোহাগের ধার তো ধারবে না
শুধুই কাঁদবে হৃদয় আমার ।

তায় যে নয়নের জলে বুকটা করেছি বারিধর
ফিরে এসেছি আঁতুড় ঘরে ...,
বন্ধনের সুতোয় বাঁধতে গিয়ে হলেম স্বার্থপর
নিলুম না তোমায় বুকের 'পরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026