বৃষ্টিভেজা রাত
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে।
ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে গাছের পাতাগুলো। এখন অগ্রহায়ণ মাস তবুও মাঝেমাঝেই বৃষ্টি হয়। আকাশটা মেঘলা খুব।
পথঘাট এখনো ভিজা। ইটের রাস্তার মাঝে মাঝে কাঁদাজল। সবেমাত্র সন্ধ্যে গড়িয়ে রাত নামছে। চারিদিক অন্ধকারের চাদরে মুড়ে গিয়েছে। লুকানো আকাশের তারাগুলো মেঘের ভাজেই নিজেদের সৌন্দর্যের জানান দিচ্ছে।
একলা হেটে চলেছি নির্জন পথ দিয়ে। কাছের ঝোপ থেকে ঝিঁঝিঁ পোকার একটানা আওয়াজ শোনা যাচ্ছে। থামার কোন বিরাম নেই, ঠিক যেন হৃদপিন্ড যতক্ষণ জীবন আছে ততক্ষণ চলতে থাক। সামনে একটা বড় বট গাছ। এই গাছ নিয়ে অনেক ভুতের গল্প শুনেছি ছোটবেলায় কিন্তু আমি যেহেতু ভুতে বিশ্বাস করি না তাই ভয় পাওয়ার প্রশ্নই উঠে না। তবুও কেমন যেন দূর্বল লাগছে মনের ভিতর। হঠাৎ শুনি কড়মড় শব্দ, আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেছি। দেখি আমার সামনে মূর্তিমান কে যেন দাঁড়িয়ে আছে। মোবাইলের আলো জালিয়ে দেখি এতো আমাদের ভজ পাগল। আমাকে দেখে একটু ছোট হাসি দিয়ে দ্রুতবেগে পলায়ন করল। আমি এত ডাকলাম অথচ তাতে বিন্দুমমাত্র কর্ণপাতই করল না। মাঝেমাঝে মনে হয় এই ভজ পাগলের জীবনটাই অনেক সুন্দর। যখন যা খুশি তাই করে। কখনো পুকুরপাড়ে, ব্রিজের উপর, কলেজের পাশে, গাছ তলায় বসে সময় কাটায় । সবই যেন ওর আত্মীয়, কত আপনজন। প্রকৃতির সঙ্গে মিশে যায়। কুকুরের সাথে খেলা করে। আজ এই সন্ধ্যা রাতে প্রকৃতির নির্জন জায়গায় এই ভুতুড়ে পরিবেশে ঠিক একটা জংলী ভুতের মতই ওকে মানিয়ে নিয়েছে বেশ। আমি এসেই এই শান্তি ভঙ্গ করে দিলাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026