ঈশ্বর আমি তোমাকে হত্যা করিতে চাই!
- বিচিত্র বিশ্বাস নীল

চারদিকের অসহনীয় বাস্তবতার বশবর্তী হয়েও আজ
অনিচ্ছাসত্ত্বেও বলিতে চাই-
ঈশ্বর আমি তোমাকে হত্যা করিতে চাই!
ঈশ্বরকে গলা টিপে হত্যা করতে ইচ্ছে করে,
যখন দেখি-
সারাদিন ঈশ্বরকে ডাকার পরও
বস্তির রহিম চাচা ও তার বাচ্চারা না খেয়ে ঘুমাতে যায়।
শুধুমাত্র দুমুঠো খাদ্যের অভাবে আর্তনাদে চারদিক হাহাকার করে উঠে।
ক্ষুধার্ত মা কাঁদতে কাঁদতে খাদ্যের অভাবে মারা যায়।
একটা সময় শিশুটিও মৃত্যুর কোলে ঢলে পরে।
ঈশ্বরের গলা টিপে ধরে বলতে ইচ্ছে করে মাঝেমাঝে
ওই ঈশ্বর, কী পৃথিবী সৃষ্টি করেছো তুমি?
এখানে এত ভেদাভেদ কেনো?
খুব করে ইচ্ছে হয়
ঈশ্বরকে হত্যা করেই ফেলি পায়ের নীচে ফেলে!
-ভুলত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী। ক্ষোভের বশবর্তী থেকে লেখা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026