মা
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
মা তোর সৃষ্টি আজ বিলপ্তীর পথে,
মুক্তি চায় মা তোর সন্তান,
বাঁচাতে চায় মা,তোর গর্ভের মমতা
তোর সৃষ্টির সবুজ বনলতা!
মা তরি সামনে হয় রক্তের হলি
তবু চোখ খুলে দেখিস না মা,
তরি সৃষ্টি হয় বিলপ্তী।
তরি সৃষ্টিতে হয় মা,
জীবিত মানুষের মৃত ইতিহাস!
মা জমের ঘরে অকালে পরেছে ডাক
শসানে হয়েছে মা, তোর সন্তানের সন্ন্যাস,
পুড়ে হয় ছাই জীবিত শরীরে...
তোর শত মমাতা ভুলে অকালে?
তবু দেখলি না মা নয়ন খুলে
তোর সন্তান যাচ্ছে তোকে ভুলে
মৃত্যুর কোলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।