তালাক
- বেঞ্জিন বেঞ্জয়েট

হাজার বছরের বন্ধন ভেসে যায় অসীম মরীচিকায় ,
দুটি মন ঝরায় নয়ন ভাসমান রহে দু'কূলে শূন্যতায় ।
মনের প্রণয় ভাসে প্রলয়ে উজাড় মনে রহে শুধু জ্বালা ,
ভালোবাসা হতে বিচ্ছেদ হয়ে বিরহে লাগে মনে তালা ।
যে তালার নেই কোন চাবি , খুলিবার নাই কোন দাবী ,
দু'টি মন পড়ে রহে ভাবী , যেথা প্রণয়ের ঘোর অভাবী ।

বলি কিছু দাহিমার ইতিকথা...স্মৃতি হয়ে যাহা ভাসে ,
পতি তার ফিরেছিল নীড়ে দমকা হাওয়ার পূর্বাভাষে ।
ছিল না হাওয়া, ছিল না আষাঢ় , আসমান ছিল ফর্সা ,
তবু তার পতি এসে চিৎকারে বলেছিল এলো রে বর্ষা ।
দাহিমার মনে লাগে বিরক্তির আঁচ,
বদলীয়ে দিয়েছিল বাক কন্ঠের ধাঁচ ।
কথায় কথা বাড়ে , বাড়ে তিক্ততা ,
অন্তরে বাড়ে অধিক মায়ার রিক্ততা ।
বদলে যায় মন মনন , ফুরিয়ে এসেছিল বাকের রস ,
শূন্যতায় উড়েছিল মন পাখ বাসা ছাড়ি না'মানি বশ ।
উড়ে এসে জুড়ে বসে চাহনিতে 'তালাক' নির্মম ধ্বনি ,
আরশ'টা কেঁপেছিল নির্দয় সে 'তালাক' শব্দ'টা শুনি ।
ইবলিশে দিয়েছিল স্নায়ুতে ঠেলা,
শুরুটা হল তথা তালাকের খেলা ।
দাহিমার পতিজন ঘরেতে বসি ,
গলেতে পড়ালো তালাকের রশি ।
রশি লয়ে দাহিমা তুলে নেয় শত যুগের বন্ধন শিকড় ,
বাঁধন'টা ছিল যেন বালুচরে বাঁধা এক বালির খেলাঘর ।
চুকে দিলো যুগান্তরের সোহাগ আদর 'রাগ' সর্বনাশী ,
লেপ্টে দিলো কলঙ্ক হৃদে, মিশে দিলো ভালবাসাবাসি ।
গেঁথে দিলো নয়নে লোনা সলীল ,
হৃদয়ে টেনে দিলো বিচ্ছেদ দলিল ।
ভেঙে দিলো ছায়ার মায়া ছাদ ,
পেতে দিলো মরণের ঘৃণ্য ফাঁদ ।
শুরু হলো পথ চলা দু'জনের দুই কূলে বৈরাগ বেশে ,
তিক্ততায় ঘেঁষেঘেঁষে পৌঁছিল মরণের কাছাকাছি এসে ।
উপহার পেলো তবে একাকীত্বের বিষমাখা জীবনখানি ,
কখন যে ঝরে পড়ে সাধের ধরা হতে কেহ না জানি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026