চলনা বন্ধু
- বিচিত্র বিশ্বাস নীল

চলনা বন্ধু ঘুরে আসি
মেঘ মামার দেশে,
মেঘালয়ে শান্তি আছে
শুধু চোঁখের জলে ভাসে।

চলনা বন্ধুু ঘুরে আসি
সূর্যি মামার দেশে,
সূর্যি মামা রাগ হয়েছে
মেঘ মামা শুধু কাঁদে।

চলনা বন্ধু ঘুরে আসি
হিমালয় পর্বতে,
শিব ঠাকুর যে বসে আছেন
মন টা বেজার করে।

চলনা বন্ধু ঘুরে আসি
গবিন্দের আসরে,
পাপ কর্ম মুছন হবে
প্রার্থনা করিলে।

হরি বল হরি বল
আশ্রামে কে ভাই,
শান্তি মনে ভক্তি দিবো
আমায় মুক্তি কর তাই।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।