মানুষ হবার ডাক
- বেঞ্জিন বেঞ্জয়েট
পথভোলা পথিক হয়ে চলেছি তবু পথে পথে ,
ফেরারি মন ফিরে ফিরে চায় ভঙ্গুর অশ্ব রথে ।
চিনিনা পথ, সেজেছি পথিক, ঢাকঢোল বেজে ,
নিজে অন্ধ হলে, কি লাভ তব সে পথিক সেজে ?
সর্বজনেই কম বেশি পারে অগণিত পথ মাড়া ,
ভুল পথে চলা, গুণীজন মতে পথিক হয়না তারা ।
সাজিতে হয় জীর্ণবেশে কোন এক মোসাফির ,
আপন অস্তিত্ব ধূলায় মিশে নুইয়ে আসে শির ।
আপনার সম্বল সবটুক খেয়ে শির নামে ঘাড়ে ,
সহায় পেতে আপন হৃদয় পড়ে থাকে পরদ্বারে ।
মানব পরিচয় মানসে থাকে যদি তব হায় মিশে ,
নয়ন সলীল অঝোরে ঝরবে অন্ন থালায় এসে ।
পর দ্বারস্থে হাত বাড়ালে যদি না কাঁপে মনন ,
বুঝে নিও কোন এক গোয়ালে তার জন্মগ্রহণ ।
মানুষ যারা মননযুক্ত মানবী থাকে মানসপটে ,
অহেতুক কোন ঘট-ঘটনা তার দ্বারা নাহি রটে ।
বাচাল যারা বকবক করে , জ্ঞানীরা চুপ রহে ,
নির্বোধ যারা বাদ্য বাজায়ে আপনাকে নিয়ে কহে ।
তাই বলি চুপ রহ , যত না জানো কোন পটে ,
সব জানার পর কিছুটা জানাও মানুষ হবে বটে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।