সুখের সনে দুখের বিরোধ
- বেঞ্জিন বেঞ্জয়েট

শোন ওহে সাথের যুগল বন্ধু দাঁড়াও সম্মুখ ঘুরে ,
আজি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে দূর বহুদূরে ।
কবে আবার আসব ফিরে জানা নেই যে আর ,
অন্নের দায়ে বন্ধ হয়েছে আমার ঘরের দুয়ার ।

এই উদর হাসি খুশি আনন্দ নিয়েছে কেড়ে ,
বুক ব্যাথায় আজ চলে যাচ্ছি তোমাদের ছেড়ে ।
সুখের সনে দুঃখের বিরোধ সে আদিকাল থেকেই ,
স্মৃতি শুধু বুকে নিয়ে যাচ্ছি চলে জীবনের সব রেখেই ।

ভোগের কাছে ভালোবাসা সময়ের ব্যবধানে হার মানে ,
ভালোবাসার মূল্যটা ক্ষুধা পেটে কে কতটুক জানে ?
অভাবটা পুঁছিলে দুয়ারে সুখ খোঁজে ত্বরা বাতায়ন ,
সুখ সব বিদায় নিলে দুঃখটা ত্বরা হয় সম্প্রসারণ ।

বুকের ভালোবাসা বুকেই থাকে, বেরোয়না মুখে ,
দুঃখের দাবানলে জ্বলে অঙ্গার মরে যায় ধুঁকে ধুঁকে ।
ফুলেল শুভেচ্ছায় বিষ ঝরে বিস্মৃতিতলে ভাসে সলীল ,
ভাষাহীনে নয়ন আরতিহীন ভুলে যায় কৈফিয়াত দলিল ।

অতীত আর বর্তমান একই সুতোয় বেঁধে ঝুলে রয় পাছে ,
জীবনের সবকিছু বিলীন হয় আর যাহা অনুম্মুক্ত আছে ।
শুধু একটাই বাস্তবতা দারিদ্রের কাছে আবেগ বোবা ,
মধুর বিনে বিষ বহন করে জুঁই চামেলি রক্তজবা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026