কি সুন্দরী তুমি
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
হাওয়ার আদরে তোমার চুল উড়ছে,
এই তো কাছে দাঁড়িয়ে তুমি।
আকাশের চাঁদের পানে চেয়ে দেখি।
নক্ষত্ররা গোল মিটিং এ বসেছে
সবাই শুধু তোমার কথা বলছে।
আমি অবাক হয়ে ভাবছি
কি সুন্দরী তুমি,
জ্যোৎস্নার নীল আলো আমার চোঁখে,
তোমার প্রেমে মুগ্ধ আমি।
তোমার শেওলা রঙের শাড়ির আঁচলে
জোৎস্নার জারিজুরি ,কাটাকুটি
তুমি হাসছো ,হাসছো আমার চোঁখে।
আকাশের চাঁদে আজ পূর্ণতা
সেই আলো জড়িয়ে তোমার মুখে।
নেমে যাচ্ছে তোমার থুতনি বেয়ে তোমার শরীরে
অসাধারণ এক কবিতার মতো
আমি ছুঁয়ে যাচ্ছি তোমায়
ভেসে যাচ্ছি জোৎস্নার আলোয় তোমার বুকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।