তুমি কি সেই তুমি?
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

তুমি কি সেই তুমি যার পুরোটাই আমি?
তুমি কি সেই তুমি যাকে আমি ভালবাসি?
তুমি কি সেই তুমি যাকে আমি বুকের পাঁজরে আগলে রাখি?
তুমি কি সেই তুমি যে আমার পৃথিবীটাকে বুঝে?
তুমি কি সেই তুমি যে আমার মনের ভাষা বুঝে?
তাহলে তুমি আমার স্বপ্নের স্বপ্ন।
আমার জীবনের একটা অচিন রূপ কাঠি।
তুমি আমার হৃদয়ের স্পন্দন,
আমার সাজানো বাগানের সদ্য পুষ্পটিত টুকটুকে লাল গোলাপ।
আমার পৃথিবীর রাজরানী।
তবে এসো তোমার পথ পানে ফুলের পাপড়ি রাখিলাম বিছায়ে,
তোমার চরন খানি রাখিয়া মোরে করিও ধন্য।
আমি তোমার আসিবার পথে বসে ব্যাকুল,
ক্ষান্ত কর মোর এই অধীর ব্যাকুলতা।
জড়িয়ে ধরে বল মোরে-
ভালবাসার না বলা সেই সব কথা.!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।