বিশুদ্ধ প্রেম
- বিচিত্র বিশ্বাস নীল

তুই বরং ক্যাকটাস হয়ে যা..
উটের লাগাম ছেড়ে আমি জল তৃষ্ণায় ছটফট করলে তুই প্রতিবিম্ব এঁকে দিস আমার কর্ণিয়ায়
সেই প্রেম হবে আমরণ জীবনসন্ধি তোর আমার।
নাহ.. বরং আমি'ই ক্যাকটাস হই
তুই উটের পিঠে চড়ে আসিস আমার হৃদয়ে..
তৃষ্ণা পেলে হৃদপিন্ড চিড়ে চেখে দেখিস নষ্ট শহরের বিশুদ্ধ প্রেম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।