অলীক জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট
পৃথিবী হতে আছি আমি যেন যোজন যোজন দূরে ,
অনুভূতির স্নায়ুগুলি আজ বেদনানলে গেছে পুড়ে ।
একাকীত্ব সঙ্গি আমার, অন্তর বিধুর শোকের পিছু ,
হারায়েছি সব , নতুন করে হারাবার আর নাই কিছু ।
জীবনের আর নেই যে আলো, আঁধারে আছি জিইয়ে,
লোনা মাখা হায় দারণে মিশে আঁধারের সবটুকু নিয়ে ।
বুকে জমে সদা ক্রন্দন রোল ঠোঁটকোণে জমে সফেন ,
দিগন্ত হতে মরীচিকা হয়ে ভেসে আসে আশা নিদেন ।
সব মরে গেলে মরেনা আশা, আশা বড় লাজ হীন ,
এতো যাতনা তবু যেন সে হৃদেতে বাজায় সুরের বীণ ।
তিমির নিশীথ জেগে রয় আঁখি পূব আকাশের পানে ,
জপে অন্তর সদা দিবাকর কখন কিরণ আভাষ আনে ।
হায় পোড়া মন আশাবাসী হয়ে আশাতেই বাঁধে নীড় ,
ভুলে থাকে ওই বেদনা যুগল, করেছিল যাহা ভিড় ।
আজ নেই কিছু , কাল পাবো কিছু, মন মননের আশ ,
এমন আশার জাল বুনে চলে, যদিও শ্মশানে বাস ।
লৌকিক ধরা অলীক জীবন লীকের সন্ধান সদা ,
ধুঁকে ধুঁকে মরে সুখ সন্ধান করে , পায়নি সুখ কদা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।