আশ্রয়
- বিচিত্র বিশ্বাস নীল

পাখি জীবন্ত অবস্তায় উড়ে যায়,
দল বেঁধে তার নিজ আশ্রয়ে।
মৃত শরীর পরে থাকে কোন জঙ্গল কিংবা কোন রাস্তার ধারে,
তবু নীড় খুঁজে সেই সন্ধ্যা ধরে
ফিরে পাবার আশায় তার নিজ ঠিকানা!
কিন্তু মানব সৃষ্টি বড় বিচিত্র, বড় নিষ্ঠুর
আশ্রয় হীন হয়ে পরে থাকে দিনের পর দিন।
নেই একে অন্যের মিল,
নেই সামাজিক সুশীল সভ্যতা-
আছে শুধু হিংসা অহংকার.!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।