প্রেমফুল
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

যৌবন, তোর
হৃদয়ের বাগানে
প্রেমের ফুল ফুইটাছে,
আমায় একখান দে।
তোর সুখের খেলায়
খেল খেলাতে,
তোর দুঃখের সুরে
সুর মেলাতে,
আমায় সাথী কর।
আমার চক্ষের নদীতে
জাইগাছে নতুন চর,
তোর প্রেমফুল পাইলে,
সেথায় বাঁধিবো
ভালোবাসার ঘর।
তোর হাতে রেখে হাত
পাথর কালো রাত
আমি করে দেবো প্রভাত
হেঁটে নির্দ্বিধায়।
তোরে নিখোঁজ করে দেবো
আমার ভালোবাসায়।
দিস, একটা প্রেমফুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।