কবি
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

লোকে বলে "তুমি কবি"
আমি বলি তুমি তো কবি নও,
তুমি কথার ভেতর বেদনা লুকাও,
রুক্ষ হৃদয়ে প্রেমের ফুল ফোটাও।
কয়জনাতে বলে,
"কবি নাকি নষ্ট প্রেমিক"
আমি বলি, প্রেমের উপমা,
- কলম সৈনিক।
তোমরা যারে দুঃখ বলো,
আমি তারে বলি ছায়া।
তার মতো নাইকো কারো,
আমার জন্য এতো মায়া।
লোকের কথা আমি বুঝি না।
আমি এক অবুঝ কাব্যপ্রেমী।
-সকল কবির প্রতি শ্রদ্ধা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।