মোহাফেজ
- বেঞ্জিন বেঞ্জয়েট

ছাড়িয়া মাত্রা শুরু সে যাত্রা ,পথখানা ছিল দীঘল ,
মস্তকে আঁকা শ্যামল পতাকা, নয়নে স্বপ্ন নিতল ।
সবুজের বুকে আগাছা রুখে , ফলাবে স্বর্ণের চাষ ,
যত যায় কাল শুধুই আকাল , বাড়ে যে দীর্ঘশ্বাস ।
সঙ্গী বদমাশ করে সর্বনাশ , আগাছারে রাখে পুষে ,
করিয়া নীতি লঙ্ঘন দিয়েছে আগুণ, রেখেছে ঢেকে তুষে ।

জল পথখানা ভরা কচুরিপানা , ছিল আরও পদ্মকাঁটা ,
যত বাড়ে ধাপ যত হয় সাফ , ততই হেরি বাড়ে জটা ।
দেখি হায় একি পদ্মের পানে আঁখি, সকলের নজরখানা ,
চোরের নজর অজরামর, হামেশা বাড়ে তাই কচুরিপানা ।
যত গেছে কাল বেড়েছে জঞ্জাল, মানবতাহীন জাত দ্বারা ,
সেজে স্বার্থপর থেকেছে অনড়, সবাইকে করেছে সর্বহারা ।

আজ দিকে দিকে লাগে ফীকে জ্বলিয়া ওঠে তুষানল ,
স্বর্ণের বীজ দখল করেছে নিজ নিজ, বাঁকিরা রসাতল ।
আটকায়ে দম জ্বালায়ে মোম, দখলদার ওরা পদ্ম ধরি ,
বাঁকিরা সাঁঝ প্রাতে কাঁটার আঘাতে করিতেছে মরি মরি ।
নাদান হাফেজ বড় মোহাফেজ সুড়ানুসারি চরিত্রহীনে ,
জননীর রুগ্নবক্ষ হয়নি মোক্ষ ঝিমিয়ে পড়েছে তাই হরদিনে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026