অধিকার
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

কোথাও একটা বোঝার ভুল ছিল
হয়তো সামান্য কিছু ভুল
লালসা ও আকাঙ্ক্ষার আগুনে পুড়ে
সে ভুল আজ পরিণত।
নিঃশব্দে শক্তি বৃদ্ধি করেছে
সন্দেহের ছায়ায় হয়েছে আরও ঘনীভূত।
প্রতিটি হৃদয় আজ বিনাশের গ্রাসে
অন্ধবেগে ছুটে চলেছি চক্রান্তের আশ্বাসে
শিকারীরা নিত্য বিষাক্ত করছে প্রাণ
যত্নকরে গড়ছে, তোমার আমার মধ্যে ব্যবধান।
পদে পদে সংকীর্ণ হয়েছে পথ
হারিয়েছি জ্ঞান,ভুলেছি মানবতার শপথ।
কোথাও হিংসার যজ্ঞে সন্তানকে দিয়েছি আহুতি
কোথাও কফিনের সাদা থানে
ঢেকেছি সন্তানের রক্তিম সিঁথি।
তবুও চলেছে ভীষণ লড়াই, আরও চাই
চাই লাশেতেও নিজ অধিকার!
এভাবেই কবরে কিংবা চিতার আগুনে
নিত্য চলে রাজনীতি তোমার আমার।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026