স্বপ্ন সুখ
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

একটা ক্ষীণ অস্তিত্বের রেখা
স্নিগ্ধ দৃষ্টি, হাসিটি স্থির ও সুগম্ভীর
মনে হয় অতিপরিচিত,কোথাও যেন দেখা।
আদরে শান্ত করো জ্বালা স্তব্ধ রজনীর
নিয়ে হৃদয়ের আলো ও বাসনা
আপনমনে গোপন প্রেম করেছো রচনা।
জানি তুমি মূর্তিতে দেবে না ধরা
তবু স্পর্শে জ্বলে উঠি কম্পিত শিখায়
কখনো তরঙ্গের মত ভেঙে পড়ি
কখনো মরুভূমিতে পথ হারাই
কি নিবিড় বন্ধন বেদনা ও বাসনার
যার কোনো ভাষা নেই, তৃপ্তি নেই !
তবুও বিরল কিছু নিয়ে আসো এ জীবনে
প্রাণে জাগে একটুখানি ভয়
একটু নম্র ভালোবাসা,চোখে অপার বিস্ময়।
ঘুম ভাঙে,চেয়ে দেখি সমুদ্রের বুকে
সুখ দুঃখ সঙ্গে নিয়ে নদী
নিঃশেষ হয়েছে আজ মিলনের সুখে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026