সময়
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

কৃপণ আলোয় রেখেছি নিজেকে বন্দি
অথচ খুঁজতে চেয়েছি দুর্গমের রহস্য
অহঙ্কারের বিভীষিকায়
শঙ্কাকে করেছি পরাজিত!
নগ্ন করেছি নির্লজ্জ অমানবিকতা
পঙ্কিল করেছি মায়ের আঁচল
তার রক্ত অশ্রুজলে পদচিহ্ন এঁকে
সদর্পে লিখছি এক অনন্য ইতিহাস।
সবাই স্বাধীন আমরা, নীতিহীন ও বিশৃঙ্খল
দিনের আলোয় যত বিকলাঙ্গ অন্ধভিড়
হয়তো আহত, বহু যুদ্ধে ক্লান্ত ও স্তব্ধ
যেন মৃত্যুর সাথে শান্তির বিচিত্র সমঝোতা।
আসন থেকে সিংহাসন এটুকু যাত্রাপথে
ঈশ্বরদের মৃত্যু দেখেছি বারবার
তবুও জীবনকে ভালোবেসে গেছি, কারন
ইতিহাস জানে বেঁচে থাকার সঠিক মানে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026