হরিনামের জয়গান
- বিচিত্র বিশ্বাস নীল

আজি এসো হে হিন্দু ধর্মালম্বীগন এবার।
তোরা যাবে যদি ঐ পাড়।
শ্রী গুরু কাণ্ডারী, হরি নামের তরী তৈরী করি। হরি বলের তরী ভাসাই এবার।
প্রোমবায়ু উঠবে মনের গুনে। ভক্তির পাল দাও রে টেনে।
ধরি হে প্রভুগন সাধুসঙ্গের যাত্রা, সামনে আছে নানান আনন্দ বাজার।
সময় থাকতে দেই পাড়ি, সাধু মহাজন বহন করি। হরি নাম এক নামে, এক ধ্যানে করলে একান্তে, মন প্রান দেরে সঁপে হরিপদ প্রান্তে। সমর্পিত দেহ হলে, অর্পিত প্রেম ফলে। হরি নাম কত না, বড়ই মধুর।
নিকট নয়, বহু দূর। যে ভজে সেই তো চতুর। আয় আজ করি, হরি নামের সুরাপান। সুখ শান্তি পাবো চিরন্তন।
জয় হরিবল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।