যৌবনের ঢল
- বেঞ্জিন বেঞ্জয়েট
দখিণা বায় ... মন ছুঁয়ে যায় ...
........................ মনেতে চলিছে যৌবনের ঢল ;
সঙ্গহীন জ্বালা ... মন উথালা ...
.................. চম্পট দিতে চায় মন ভাঙি আগল ।
হীনতার আগল ... মন চায় বদল
.................. চায় মন প্রেয়সীর কোমল হাত ;
ধরি হস্তখানা ... মেলি দুই ডানা
............ চলি স্বপ্নপুরী সয়ে সব ঘাত প্রতিঘাত ।
মানে না আর বিরহ ... প্রেম বিনে এ জীবন নহ
.................. ... লাগে যে বড়ই উদাস ;
জীবন নহে প্রেম ছাড়া... ... লাগে যেন সর্বহারা
... ... সলীলে ভাসবে আঁখ আর কত মাস ।
উদ্বেলিত যৌবন আমা ... ...বিরহে তপ্ত তামা
... ... মাঝে মাঝে হয় বড় নাগালের বাহির ;
গগণেতে ঠেলে চড়ে ... কলা গাছ ফুটো করে
... ... ... ... ... ... যৌবনের করি তব যাহির ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।