নিষ্ঠুর প্রেম
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে ম্যাসেজ আসার কথা সে ম্যাসেজ আর আসেনা ,
যে ফোন আসার কথা সে ফোনও আর আসেনা ।
যে প্রেম হৃদয়টা ছুঁয়ে দিয়েছিল সে প্রেম আর নেই ,
হৃদয়ে যে প্রফুল্লতা ছিল সে প্রফুল্লতা আর নেই ।
মনটা এক রকম মরেই আছে , প্রকাশ করার ভাষা
নেই কোন কিছুই , নেই কোন জাগানিয়া আশা ।
বট বৃক্ষের ঝরা পাতার মতো বুকে জ্বালাময় বিষে ,
নিযুত রশ্মির তাপে তনূর মর্মর ধ্বনি সমীরে মিশে ।
শুকে গেছে জীবনের রস কষ, হারিয়ে গেছে সুখস্বপ্ন ,
ঘিরেছে জীবনের চৌপ্রান্তে বিভীষিকা আর শূন্য ।
হয়তো ভেসে যাবো কোন এক ঘূর্ণিঝড়ের বলয়ে ,
পড়ে রবো বোবাবেশে কোন নর্দমার আবর্জনা হয়ে ।
অথবা মিশে যাবো কোন কাদাজলে মৃত্তিকা হয়ে ,
অথবা রবো কোন দেয়ালের গাঁথুনিতে লোকালয়ে ।
অথবা বায়বীয় হয়ে মিশে রবো বায়ুর তিন স্তরে ,
হারিয়ে যাবে কোন রকেট আমারই 'পরে ভর করে ।
সত্য যে আমি হারাবো না, হারিয়ে গেছে তবু প্রেম ,
শত যুগ তপস্যা করেও তা করতে পারিনি কায়েম ।
দয়িতের কাছে আবদার এক রয়ে গেছে চিরকাল ধরে ,
যে প্রেম দিলো অন্তরে দিলো না কেন মাটি মিশ করে ?
রিয়েলি প্রেমটা চেয়েছিলাম কোন এক পদার্থে গড়া ,
লুকিয়ে থাকলেও নিভৃত স্থানে স্যাটিলাইটে যেত ধরা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।