ইঞ্জয় পূজারী মন
- বেঞ্জিন বেঞ্জয়েট
একটা সময় ছিল সিগারেট না টানলে ঘুম আসতো না
সিগারেটের শুক টানে হারাতাম অজানা এক স্বপ্নপুরীতে ,
একটা সময় ছিল মেয়ে ছাড়া কল্পরাজ্যে কিছু ভাসতো'না
অযুত নিযুত ফুল রাখতাম মনের আঙিনার প্রেম ঝুড়িতে ।
এখন সিগারেট টানিনা , কোন মেয়েকেও ভাবিনা ...
দিন'তো ঠিকই চলে যায় সেই আগের মতো করে ,
শুধু মনেতে বহেনা বায় বাসন্তী কিম্বা হিমেল আশ্বিনা
মন শুধু থাকে আনমনা হয়ে মাঝে মাঝে থাকে মরে ।
মনের আনন্দের তরে অনেক কিছুই করা হয় বেহিসেবিভাবে
মন যে মাতাল হাওয়ার দোসর ভ্রাতা, ইঞ্জয়ের ঘোর পূজারী ,
মনের চাওয়া পাওয়ার সাথে যার একাগ্রতা মিলেমিশে যাবে
সময় ব্যবধানে হৃদয় হতে খোদা-প্রেমের আসক্তি যাবে ছাড়ি ।
সত্য মিথ্যার বিচার বিশ্লেষণ কোন কিছুর নেই প্রয়োজন
শুধু রাখো মনকে সংযত রাখো খোদাভীতি রাখো বলীয়ান ,
দেখিবে মন মন্দিরে চলিছে সদা দ্বীনের সম্প্রচার আয়োজন
তোমার অন্দর থেকে বেরুবে দ্বীনের স্মারকলিপি খতিয়ান ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।