একদিন ভুল ভেঙে যাবে
- বেঞ্জিন বেঞ্জয়েট

একদিন ভুল ভেঙে যাবে সত্যের হাত ধরে
ভুলের মাশুলটা হবে ঢের বড় বিমসৃনাকারে ,
হৃদয়ে হৃদয় মিলাতে যদিও সবাই নড়বড়ে
তবু হাতে হাত ধরে পৌঁছবে মিলনের দ্বারে ।

ভুলে মাখা অতীত অশ্রুমাখা কষ্টের গিরিপথ
অতিক্রান্ত জীবনের মুখে ফুটবে একছটা হাসি ,
মিলনের হাত ধরে সমঝোতা রাখবে বলবৎ
বিলীন হয়ে যাবে বিদ্বেষ গ্লানি হীনতা সর্বনাশী ।

সোনার বসনে সাজবে জননী মুক্তাঝরা হাসিতে
ফিরে পাবে ন্যায্য হিস্যা পশ্চিমা রক্তচোষা হতে ,
আবারো দেখবো অষ্টমী ঊর্মিতে নাচিতে ভাসিতে
বিদেশী কূট চাল ভেসে যাবে পদ্মা চিস্তার স্রোতে ।

আবারো জননী ফিরে পাবে শ্যামল প্রকৃতি
ফিরে পাবে অফুরান জল তার রুক্ষ বুকে ,
অমর হয়ে থাকবে বঙ্গ সন্তানের মিলন স্মৃতি
বুকে বুক মিশে বাহুবলে দিবে সব কূটচাল রুখে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026