পঙ্কিল ভালবাসা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে অর্থগৃধ্নু বনিতা ভালবাসা না দাও
তবে তোমার কেশ গুলো দাও,
তোমার অকিঞ্চন প্রেমিক মরতে চায়
পঙ্কিল ভালবাসা থেকে মুক্তি পেতে চায়।
.
তোমার অকিঞ্চন প্রেমিকের পকেটে
একটি কড়িও নেই যে বাজার থেকে রশ্মি কিনে
আহুতি দিবে তোমার পঙ্কিল ভালবাসার তরে।
.
তোমার পিছে আর ঘূর্ণন করতে চাই না
হে অর্থগৃধ্নু বনিতা,
মন কে আর অশান্ত করতে চাই না
পঙ্কিল ভালবাসা থেকে মুক্তি চাই।
.
তাই কিছু তোমার দীঘল কেশ দিও
ভালবাসার একটু ঘি দিও
কেশ যেন পিচ্ছিল হয়,
পঙ্কিল ভালবাসার যেন হয় লয়।
.
সত্যি বলছি হে অর্থগৃধ্নু বনিতা
এ আমার অলীক বচন নয়,
তোমার পঙ্কিল ভালবাসার তরে
এ প্রাণ আহুতি দিবে তবু আর মাথা নোয়াবার নয়?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-১২-২০১৭ ১৬:১০ মিঃ

হে অর্থগৃধ্নু বনিতা ভালবাসা না দাও
তবে তোমার কেশ গুলো দাও,
তোমার অকিঞ্চন প্রেমিক মরতে চায়
পঙ্কিল ভালবাসা থেকে মুক্তি পেতে চায়।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026