অবেলার টের
- বেঞ্জিন বেঞ্জয়েট
মানুষ আর নেই মানুষের কাতারে ,
মানুষ চলেছে সদা ঘোর এক আঁধারে ।
যে আঁধারের নেই কোন ঠায় ঠিকানা ,
চলেছে সেথায় মানুষ হয়ে যম কানা ।
যত না ভাবি তারে অমানুষের দলে ,
তার অধিক অমানুষ সে অসুর কলে ।
আহা! চেহারা সুরতে সে মানুষ রূপী ,
গায়েতে লম্বা বসন মাথায় দেয় টুপি ।
মন'টা যে শিয়াল আর হুতোম পেঁচার ,
মনেতে পুষিয়ে রাখে বজ্জাতি নেশার ।
মাথায় সর্বদা তার কু-বুদ্ধির উদ্ভুট ,
পরের ধন খেতে চায় করিয়া হরিলুট ।
অপরকে ঠকাতে তার মন সদা চায় ,
অনিষ্ট না করলে মনটা শান্তি না পায় ।
অপরের অনিষ্ট'ই তার সদা কাম্যআশা ,
হৃদে তার নেই কোন কিঞ্চিৎ ভালবাসা ।
অপরের অনিষ্টতে শান্তি পায় বেশ ,
গড়ে তোলে সে অনিষ্টতে আপনুপনিবেশ ।
কিবা সে ভাবে মনে হর-হামেশাই ,
ভাবে সে যেন কোন সৃষ্টিকর্তা নাই ।
টের পায় অবেলায় মরণের কালে ,
পোস্তায়ে থাবড়ায় সে কপাল গালে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।